Saturday, December 5, 2020

রায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই বোনকে ধর্ষণের অভিযোগে আবু বক্কর নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই বোনকে ধর্ষণের অভিযোগে আবু বক্কর নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

 


 নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই বোনকে ধর্ষণের অভিযোগে আবু বক্কর নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার কান্দাপাড়ার মিজমিজি এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত আবু বক্কর নোয়াখালীর সেনপাড়া উপজেলার হোসেনপুর গ্রামের মৃত অদুল্লা মিয়ার ছেলে। তিনি মিজমিজি এলাকায় একটি বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন।  সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক জানান, মৌচাকের একটি কারখানায় দুই বোন চাকরী করতো। গত ৫ অক্টোবর কাজে যায় নি বলে তাদের বাবা বকাঝকা করেন। রাগ করে বাসায় না গিয়ে বাহিরে ঘুরাঘুরি করছিলো দুই বোন। রাতে তাদের আশ্রয় দেয়ার কথা বলে বাসায় নিয়ে যায় পাশের একটি বাড়ির কেয়ারটেকার আবু বক্কর। পরে, দুই বোনকে সুকৌশলে ধর্ষণ করে সে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। এমন খবরে আবু বক্কর ওই ভবনের ৬ষ্ট তলায় আত্মগোপনে ছিলো। পরে, পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘন্টার চেষ্টায় তাকে আটক করতে সক্ষম হয়।
দেশের শীতের আবহের সাথে বাড়ছে করোনার প্রকোপও।

দেশের শীতের আবহের সাথে বাড়ছে করোনার প্রকোপও।

 


 দেশের শীতের আবহের সাথে বাড়ছে করোনার প্রকোপও। সেপ্টেম্বরের পর একদিনে ফের ৩৯ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে টানা দুদিন আক্রান্তের সংখ্যা ২ হাজারের ঘর ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শীত এলে বাড়বে। তবে শীতের কারণে এখনই সংক্রমণ বাড়ছে কিনা বিষয়টি নিশ্চিত নয়। সাধারণ মানুষের অসচেতনতাকেই মূলত দায়ি করছেন তারা। বাংলাদেশে আটই মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। করোনায় দেশে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। আট মাস পেরুলেও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। শীতে আবার করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করছে সরকার। দেশের কোথাও কোথাও এরইমধ্যে শীত পরতে শুরু করেছে। এমন সময় ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু হল। ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হল ২ হাজার ২১২ জন। এর আগের ২৪ ঘণ্টায় সকাল আটটা পযন্ত ২ হাজার ১৩৯ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গিয়েছেন ২১ জন।শেষ ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৯৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৮৩ শতাংশ। এই সময়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৯ জন নারী। দেশে এপযর্ন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।তবে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় কমবেশি হলেও সাধারণ মানুষকে অবশ্যই সচেতন থাকতে হবে বলে মনে করছেন জনস্বাস্থ্যবিদরা।দেশে এপযর্ন্ত ৪ লাখ ৩৬ হাজার ৬৮৪ জন করোনাভাইরাসের শিকার হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৬ হাজার ২৫৪ জন। সুস্থ হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৮৯৫ জন।
 এ যেন নিজের বাড়িতেই গৃহবন্দী।

এ যেন নিজের বাড়িতেই গৃহবন্দী।

 


 এ যেন নিজের বাড়িতেই গৃহবন্দী। দিনাজপুরের বিরামপুরে দুই মাস আগে জবেদা বিবির চলাচলের রাস্তায় সীমান প্রাচীর দিয়েছে ইউনিয়ন ভূমি অফিস। এরপর থেকে ঝুঁকি নিয়ে প্রাচীর ডিঙে আসা-যাওয়া করতে হচ্ছে পুরো পরিবারকে। উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’র কছে ধর্ণা দিয়েও কোনো প্রতিকার পায়নি ভুক্তভোগী পরিবারটি।
দিনাজপুরের বীরগঞ্জের এক বাড়িতে জন্ম নিয়েছে তার চোখ ও দুই মাথা গরুর বাছুর।

দিনাজপুরের বীরগঞ্জের এক বাড়িতে জন্ম নিয়েছে তার চোখ ও দুই মাথা গরুর বাছুর।


 দিনাজপুরের বীরগঞ্জের এক বাড়িতে জন্ম নিয়েছে তার চোখ ও দুই মাথা গরুর বাছুর। 

গরুর মালিক মোসলেম উদ্দিন জানান শনিবার বিকেলে জন্ম হয় বাছুরটি  দুটি মাথায় কর্মক্ষম জন্মের পর দুই মাথা দিয়েই খেয়েছে বলে জানিয়েছেন গরুটির মালিক। এলাকাবাসীরা বলতেছে এরকম গরুর বাছুর ওরা আগে কোনদিন দেখিনি তাই দেখার জন্য ছুটে আসতেছে মানুষ। প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন এটি জন্মগত ত্রুটি এসব জীবন ক্ষণস্থায়ী হয়।

 

নো মাস্ক, নো সার্ভিস কার্যকর করতে আজও বরিশালে দুটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।

নো মাস্ক, নো সার্ভিস কার্যকর করতে আজও বরিশালে দুটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।


 নো মাস্ক, নো সার্ভিস কার্যকর করতে আজও বরিশালে দুটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। এসময়, মাস্ক না পরায় ৩২ ব্যক্তি ও ৩টি প্রতিষ্ঠানকে ১২ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়।
সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট মো. আলী সুজা ও রোমানা আফরোজের নেতৃত্বে নগরী বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। করোনার দিত্বীয় ধাক্কা মোকাবিলায় মাস্ক পড়া নিশ্চিতে মৌলভিবাজারে সচেতনতামূলক কর্মসূচী পরিচালনা করেছে র‌্যব ৯। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই কর্মসূচীতে নেতৃত্ব দেন র‌্যাব ৯ শ্রীঙ্গল ক্যম্পের কমান্ডার মেজর আহমেদ নোমান জকি। এসময়, মাস্ক না পরায় ১২ মামলায় প্রায় আড়াইহাজার টাকা জরিমানা আদায় করে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

 

দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের একটি জল পরিশোধন কেন্দ্রে বিস্ফোরণে চার জন প্রাণ হারিয়েছে।

দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের একটি জল পরিশোধন কেন্দ্রে বিস্ফোরণে চার জন প্রাণ হারিয়েছে।

 


 দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের একটি জল পরিশোধন কেন্দ্রে বিস্ফোরণে চার জন প্রাণ হারিয়েছে। মৃতদের সবাই ওই সময় জল পরিশোধন কেন্দ্রে কাজ করছিলো বলে জানা গেছে।
লন্ডন থেকে ১৯৫ কিলোমিটার দূরে ব্রিস্টলের শিল্পাঞ্চল এলাকার জল পরিশোধন কেন্দ্রটিতে এ দুর্ঘটনার পর কতৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। সরকারি মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণে চার জনের প্রাণহানি ছাড়াও আরও একজন আহত হয়েছেন। তবে তার প্রাণহানির শঙ্কা নেই। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইট বার্তায় বিস্ফোরণে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। খবর পাওয়ার পর দ্রুত পরিস্থিতি সামলে নেয়ার জন্য দেশটির জরুরি সেবা বিভাগের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যেতে সব ধরনের আয়োজন শেষ করেছে সরকার।

এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যেতে সব ধরনের আয়োজন শেষ করেছে সরকার।

 
 এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যেতে সব ধরনের আয়োজন শেষ করেছে সরকার।
 এরইমধ্যে স্বেচ্ছায় ভাসানচরে যেতে চায়, রোহিঙ্গাদের এমন একটি দলকে প্রস্তুত করা হয়েছে। সেখান থেকে যেকোনো সময় ভাসানচরের উদ্দেশ্যে রওনা হবেন তারা। স্থানান্তর নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর আপত্তিকে নাচক করে তাদের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্রমন্ত্রী।
মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের কক্সবাজারে আশ্রয় নেয়ার তিন বছর পেরিয়েছে বেশ আগেই। আন্তর্জাতিক মহলের মায়া-কান্না কিংবা মিয়ানমারের প্রতিশ্রুতি- বাস্তবে কোনকিছূই কাজে আসেনি। শুরু হয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন। বরং ১১ লাখ রোহিঙ্গার বোঝাঁ বইতে গিয়ে ঝুঁকিতে পড়েছে কক্সবাজারের আর্থ-সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ। হুমকিতে পড়ে আইনশৃংখলা পরিস্থিতি। এমন অবস্থায় অন্তত এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করতে যাচ্ছে সরকার।
রোহিঙ্গাদের জন্য পাকা দালানকোঠা, রাস্তাঘাট, সাইক্লোন সেন্টার, হাসপাতাল, বিদ্যুৎসেবা, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও জীবীকা নির্বাহের ব্যবস্থাসহ যাবতীয় আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে প্রস্তুত ভাসানচর। এরইমধ্যে দেশীয় কিছু এনজিও সংস্থা রোহিঙ্গাদের সেবা দিতে ভাসানচরে পৌছেছে।
রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়ায় সম্পৃক্ত না করার অভিযোগ তুলে বিবৃতি দিয়েছে জাতিসংঘ। স্থানান্তর প্রক্রিয়া যেন স্বেচ্ছায় হয়-এমন তাগিদ ইউরোপীয় ইউনিয়নের। তবে কোন কোন সংস্থা সরাসরি আপত্তি জানিয়েছে।
রোহিঙ্গাদের জন্য রাখাইনে উপযুক্ত পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা না রেখে এই ধরনের আপত্তি জানানোর প্রেক্ষিতে জাতিসংঘের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন পররাষ্ট্রমন্ত্রী।
এরইমধ্যে স্বেচ্ছায় যেতে চাওয়া রোহিঙ্গাদের একটি দলকে প্রস্তুত করা হয়েছে।  যেকোন সময় ভাসানচরে নিয়ে যাওয়া হবে তাদের।
এর আগে গত সেপ্টেম্বরে ৪০ জন রোহিঙ্গাকে ভাসানচর দেখাতে নিয়ে যায় সরকার। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তারা সেখানে থাকতে উচ্ছাস প্রকাশ করলেও কক্সবাজার ক্যাম্পে ফিরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ভিন্ন অভিমত দেয়।

উগ্র জঙ্গীবাদ,মৌলবাদ ও সাম্প্রদা‌য়িকতার বিরু‌দ্ধে মানববন্ধন হয় পার্বতীপুরে।

উগ্র জঙ্গীবাদ,মৌলবাদ ও সাম্প্রদা‌য়িকতার বিরু‌দ্ধে মানববন্ধন হয় পার্বতীপুরে।

 


  উগ্র জঙ্গীবাদ,মৌলবাদ ও সাম্প্রদা‌য়িকতার বিরু‌দ্ধে মানববন্ধন হয় পার্বতীপুরে।
পার্বতীপুর উপ‌জেলা যুব ম‌হিলা লী‌গের উ‌দ্দ্যো‌গে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসা‌বে মানববন্ধন করা হয়। পার্বতীপুর উপ‌জেলা যুব ম‌হিলা লীগ আহবায়ক নাজনীন নাহার নিতু ও যুগ্ম আহবায়ক রওশন আরার নেতৃত্বে পার্বতীপুরে আওয়ামী লীগ অফিসের সামনে মানববন্ধ‌নে অংশ নেন উপ‌জেলা যুব ম‌হিলা লীগ নেতৃবৃন্দ সহ আরো অনেকে।

Wednesday, April 29, 2020

উপজেলা পরিচালনা উন্নয়নকল্পে উচ্চ বিদ্যালয় ও মাদরাসায় পলিমার বেঞ্চ সরবরাহ অনু্ষ্ঠান।

উপজেলা পরিচালনা উন্নয়নকল্পে উচ্চ বিদ্যালয় ও মাদরাসায় পলিমার বেঞ্চ সরবরাহ অনু্ষ্ঠান।

94507596_930239960737906_7465647020175261696_o
উপজেলা পরিচালনা উন্নয়নকল্পে উচ্চ বিদ্যালয় ও মাদরাসায়
পলিমার বেঞ্চ সরবরাহ অনু্ষ্ঠান হয়। আজ ২৬/০৪/২০২০ ইং এতে উপস্থিত থাকেন। প্রধান অতিথি: মোঃহাফিজুল ইসলাম প্রামানিক চেয়ারম্যান উপজেলা পরিষদ পার্বতীপুর দিনাজপুর। আরো পস্থিত থাকেন সভাপতিত্ব করেন: মোছাঃ শাহানাজ মিথুন মুন্নি উপজেলা নির্বাহী অফিসার পার্বতীপুর দিনাজপুর।