Saturday, December 5, 2020

দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের একটি জল পরিশোধন কেন্দ্রে বিস্ফোরণে চার জন প্রাণ হারিয়েছে।

 


 দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের একটি জল পরিশোধন কেন্দ্রে বিস্ফোরণে চার জন প্রাণ হারিয়েছে। মৃতদের সবাই ওই সময় জল পরিশোধন কেন্দ্রে কাজ করছিলো বলে জানা গেছে।
লন্ডন থেকে ১৯৫ কিলোমিটার দূরে ব্রিস্টলের শিল্পাঞ্চল এলাকার জল পরিশোধন কেন্দ্রটিতে এ দুর্ঘটনার পর কতৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। সরকারি মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণে চার জনের প্রাণহানি ছাড়াও আরও একজন আহত হয়েছেন। তবে তার প্রাণহানির শঙ্কা নেই। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইট বার্তায় বিস্ফোরণে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। খবর পাওয়ার পর দ্রুত পরিস্থিতি সামলে নেয়ার জন্য দেশটির জরুরি সেবা বিভাগের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

Author:

দেশ ৭১ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: