Saturday, December 5, 2020

কুষ্টিয়া শহরের পাচঁ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাষ্কর্যে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।


  কুষ্টিয়া শহরের পাচঁ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাষ্কর্যে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
গেল রাতের কোন এক সময়ে ভাস্কর্যের মুখে ও হাতের অংশে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে শনিবার ভাস্কর্য চত্বরে বিক্ষোভ করেছে জেলা  শ্রমিকলীগের নেতৃবৃন্দ। বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে চলতি বছর ভাস্কর্য নির্মাণ কাজ শুরু করে পৌর কর্তৃপক্ষ। নির্মান কাজের প্রায় ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানিয়েছেন, অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। শিরগিরই তাদের আইনের আওতায় আনা হবে।


শেয়ার করুন

Author:

দেশ ৭১ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: