দেশের শীতের আবহের সাথে বাড়ছে করোনার প্রকোপও। সেপ্টেম্বরের পর একদিনে ফের ৩৯ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে টানা দুদিন আক্রান্তের সংখ্যা ২ হাজারের ঘর ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শীত এলে বাড়বে। তবে শীতের কারণে এখনই সংক্রমণ বাড়ছে কিনা বিষয়টি নিশ্চিত নয়। সাধারণ মানুষের অসচেতনতাকেই মূলত দায়ি করছেন তারা। বাংলাদেশে আটই মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। করোনায় দেশে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। আট মাস পেরুলেও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। শীতে আবার করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করছে সরকার। দেশের কোথাও কোথাও এরইমধ্যে শীত পরতে শুরু করেছে। এমন সময় ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু হল। ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হল ২ হাজার ২১২ জন। এর আগের ২৪ ঘণ্টায় সকাল আটটা পযন্ত ২ হাজার ১৩৯ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গিয়েছেন ২১ জন।শেষ ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৯৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৮৩ শতাংশ। এই সময়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৯ জন নারী। দেশে এপযর্ন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।তবে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় কমবেশি হলেও সাধারণ মানুষকে অবশ্যই সচেতন থাকতে হবে বলে মনে করছেন জনস্বাস্থ্যবিদরা।দেশে এপযর্ন্ত ৪ লাখ ৩৬ হাজার ৬৮৪ জন করোনাভাইরাসের শিকার হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৬ হাজার ২৫৪ জন। সুস্থ হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৮৯৫ জন।

0 coment rios: