Showing posts with label আন্তর্জাতিক. Show all posts
Showing posts with label আন্তর্জাতিক. Show all posts

Wednesday, March 29, 2023

39 জন ভিক্ষুককে গ্রেপ্তার করেছেন ওমান পুলিশ|

39 জন ভিক্ষুককে গ্রেপ্তার করেছেন ওমান পুলিশ|


 সালালাঃ রয়্যাল ওমান পুলিশ বুধবার ধোফার গভর্নরেটে এশিয়ান এবং আফ্রিকান জাতীয়তার 39 জন ভিক্ষুককে গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে।

 আরেকটি ঘটনায়, আল বুরাইমি গভর্নরেট পুলিশ কমান্ড গভর্নরেটের একটি কোম্পানির কর্মস্থল থেকে বৈদ্যুতিক তার চুরির অভিযোগে পাঁচ এশিয়ানকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

Saturday, December 5, 2020

দুই যুগ পর আবারো অর্থনৈতিক মন্দায় ভারত।

দুই যুগ পর আবারো অর্থনৈতিক মন্দায় ভারত।


 দুই যুগ পর আবারো অর্থনৈতিক মন্দায় ভারত। দুসপ্তাহ আগে দেশটির রিজার্ভ ব্যাংকের দেওয়া আভাস সত্যি হলো। জরিপের ফলাফলের ভিত্তিতে জানানো হয়েছিল, দেশটির অর্থনীতি মন্দার মুখোমুখি। এবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জিডিপি-র সঙ্কোচন নিয়ে সরকারি তথ্য প্রকাশের পরই কেন্দ্র এবং প্রধানমন্ত্রীকে তোপের মুখে ফেলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
করোনা মহামারির প্রভাবে ভারতের মন্দা এখন দৃশ্যমান। শুক্রবার দেশটির প্রকাশিত দ্বিতীয় চতুর্থাংশের জিডিপির তথ্য থেকে জানা গেছে, মন্দার কবলে পড়েছে ভারতের অর্থনীতি। ২০২০ এবং ২১ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ভারতের জিডিপির সঙ্কোচন হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, পর পর দুটি জিডিপি সঙ্কোচন হলে তাকে মন্দা বলা হয়। ১৯৯৬-এর পর এই প্রথম এমন আর্থিক সংকোচনের মুখে পড়তে হলো ভারতের অর্থনীতিকে।
গেল এপ্রিল-জুনে ভারতের জিডিপি ব্যাপক ধাক্কা খায় লকডাউন এবং করোনা সংক্রমণের জেরে। রিজার্ভ ব্যাঙ্কও আশঙ্কা করেছিল জুলাই-সেপ্টম্বর এই দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি আর্থিক বৃদ্ধি কমতে পারে। বিশেষজ্ঞরাও এমন আশঙ্কার কথা জানিয়েছিলেন। জিডিপি প্রকাশের পরই রাহুল গান্ধী সুর চড়িয়ে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। টুইট বার্তায় তিনি জানান, মোদি সরকার আর্থিক মন্দার মুখ দেখতে চলেছে।
বিশেষজ্ঞরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে অর্থনীতিকে দাঁড় করানোর জন্য মূলত রিজার্ভ ব্যাংকের ওপরই নির্ভর করতে হচ্ছে সরকারকে। করোনাকালে

 

দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের একটি জল পরিশোধন কেন্দ্রে বিস্ফোরণে চার জন প্রাণ হারিয়েছে।

দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের একটি জল পরিশোধন কেন্দ্রে বিস্ফোরণে চার জন প্রাণ হারিয়েছে।

 


 দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের একটি জল পরিশোধন কেন্দ্রে বিস্ফোরণে চার জন প্রাণ হারিয়েছে। মৃতদের সবাই ওই সময় জল পরিশোধন কেন্দ্রে কাজ করছিলো বলে জানা গেছে।
লন্ডন থেকে ১৯৫ কিলোমিটার দূরে ব্রিস্টলের শিল্পাঞ্চল এলাকার জল পরিশোধন কেন্দ্রটিতে এ দুর্ঘটনার পর কতৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। সরকারি মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণে চার জনের প্রাণহানি ছাড়াও আরও একজন আহত হয়েছেন। তবে তার প্রাণহানির শঙ্কা নেই। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইট বার্তায় বিস্ফোরণে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। খবর পাওয়ার পর দ্রুত পরিস্থিতি সামলে নেয়ার জন্য দেশটির জরুরি সেবা বিভাগের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।