দুই যুগ পর আবারো অর্থনৈতিক মন্দায় ভারত। দুসপ্তাহ আগে দেশটির রিজার্ভ ব্যাংকের দেওয়া আভাস সত্যি হলো। জরিপের ফলাফলের ভিত্তিতে জানানো হয়েছিল, দেশটির অর্থনীতি মন্দার মুখোমুখি। এবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জিডিপি-র সঙ্কোচন নিয়ে সরকারি তথ্য প্রকাশের পরই কেন্দ্র এবং প্রধানমন্ত্রীকে তোপের মুখে ফেলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
করোনা মহামারির প্রভাবে ভারতের মন্দা এখন দৃশ্যমান। শুক্রবার দেশটির প্রকাশিত দ্বিতীয় চতুর্থাংশের জিডিপির তথ্য থেকে জানা গেছে, মন্দার কবলে পড়েছে ভারতের অর্থনীতি। ২০২০ এবং ২১ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ভারতের জিডিপির সঙ্কোচন হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, পর পর দুটি জিডিপি সঙ্কোচন হলে তাকে মন্দা বলা হয়। ১৯৯৬-এর পর এই প্রথম এমন আর্থিক সংকোচনের মুখে পড়তে হলো ভারতের অর্থনীতিকে।
গেল এপ্রিল-জুনে ভারতের জিডিপি ব্যাপক ধাক্কা খায় লকডাউন এবং করোনা সংক্রমণের জেরে। রিজার্ভ ব্যাঙ্কও আশঙ্কা করেছিল জুলাই-সেপ্টম্বর এই দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি আর্থিক বৃদ্ধি কমতে পারে। বিশেষজ্ঞরাও এমন আশঙ্কার কথা জানিয়েছিলেন। জিডিপি প্রকাশের পরই রাহুল গান্ধী সুর চড়িয়ে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। টুইট বার্তায় তিনি জানান, মোদি সরকার আর্থিক মন্দার মুখ দেখতে চলেছে।
বিশেষজ্ঞরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে অর্থনীতিকে দাঁড় করানোর জন্য মূলত রিজার্ভ ব্যাংকের ওপরই নির্ভর করতে হচ্ছে সরকারকে। করোনাকালে

0 coment rios: