Saturday, December 5, 2020

জঙ্গি আস্তানা সন্দেহে সিরাজগঞ্জের শাজাহাতপুরে একটি বাড়িতে অভিযান চালিয়েছে র‌্যাব।


 জঙ্গি আস্তানা সন্দেহে সিরাজগঞ্জের শাজাহাতপুরে একটি বাড়িতে অভিযান চালিয়েছে র‌্যাব।
 এসময় চার জঙ্গিকে সশস্ত্র আত্মসমর্পণ করাতে সমর্থ হয়েছে তারা। অভিযান শেষে ব্রিফিংয়ে জানানো হয়েছে, জঙ্গিদের কাছ থেকে ২টি পিস্তল ও বোমা তৈরির সরঞ্জম উদ্ধার করা হয়েছে। আটক জঙ্গিদের মধ্যে জেএমবির আঞ্চলিক কমান্ডার কিরণও রয়েছে। বৃস্পতিবার গভীর রাতে রাজশাহীর শাখ মখদুম এলাকা থেকে নব্য জেএমবির আমির মাহবুবসহ ৪ জঙ্গিকে আটক করে র‌্যাব। পরে, তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের শাহজাদপুরের শেরখালীর উকিলপাড়ার একটি বাড়িতে ভোর ৪ টার দিকে অভিযান চালায় র‌্যাব সদস্যরা।। এসময় উপস্থিতি টের পেয়ে বাড়িটির ভেতর থেকে গুলি বর্ষণ করা হয়। পরে র‌্যাবও পাল্টা গুলি চালায়।হতাহত এড়াতে কৌশল পরিবর্তন করে র‌্যাব। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয় ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সুসজ্জিত হয়ে সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে অভিযান নামে র‌্যাব। এসময়, কোন হতাহত ছাড়াই অস্ত্রসহ ৪জন জঙ্গীকে আত্মসমর্পন করাতে সক্ষম হয় তারা।র‌্যাব জানায়, বিভিন্ন জঙ্গী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে বাড়িটিতে প্রশিক্ষণ নিচ্ছিল জঙ্গিরা।অভিযানে দুটি পিস্তল, দেশীয় অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম ও বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়।

 


শেয়ার করুন

Author:

দেশ ৭১ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: