Showing posts with label ঢাকা. Show all posts
Showing posts with label ঢাকা. Show all posts

Saturday, December 5, 2020

 নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণে শিশুসহ ১১ জনের মৃত্যু ।

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণে শিশুসহ ১১ জনের মৃত্যু ।

 

 নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণে শিশুসহ ১১ জনের মৃত্যু । আরো ২৫ জনের বেশিরভাগের শ্বাসনালী পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার এশার নামাজের সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। একইসাথে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
শুক্রবার এশার নামাজের ফরজ শেষ করে পরবর্তী নামাজ আদায়ে দাঁড়িয়েছিলেন মুসল্লীরা। এরইমাঝে ঘটে বিস্ফোরণ। প্রায় একইসময়ে মসজিদের ৬টি এসি বিস্ফোরিত হয়। এতে অর্ধশতাধিক মানুষ পুড়ে যান।
এই ঘটনায় দগ্ধদের উদ্ধার করে পাঠানো হয় রাজধানীতে। রাত ৯টার পর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে প্রথমে চার জনকে ভর্তি করা হয়। পরে আরো প্রায় অর্ধশত মানুষকে আনা হয় হাসপাতালে।
দগ্ধদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ফায়ার সার্ভিস বলছে, মসজিদের ফ্লোরের নিচ দিয়ে যাওয়া গ্যাস লাইনের লিকেজ ছিলো। দরজা-জানালা বন্ধ থাকায় ভিতরে গ্যাস জমা হয়।
আহতদের কয়েকজনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই বোনকে ধর্ষণের অভিযোগে আবু বক্কর নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই বোনকে ধর্ষণের অভিযোগে আবু বক্কর নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

 


 নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই বোনকে ধর্ষণের অভিযোগে আবু বক্কর নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার কান্দাপাড়ার মিজমিজি এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত আবু বক্কর নোয়াখালীর সেনপাড়া উপজেলার হোসেনপুর গ্রামের মৃত অদুল্লা মিয়ার ছেলে। তিনি মিজমিজি এলাকায় একটি বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন।  সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক জানান, মৌচাকের একটি কারখানায় দুই বোন চাকরী করতো। গত ৫ অক্টোবর কাজে যায় নি বলে তাদের বাবা বকাঝকা করেন। রাগ করে বাসায় না গিয়ে বাহিরে ঘুরাঘুরি করছিলো দুই বোন। রাতে তাদের আশ্রয় দেয়ার কথা বলে বাসায় নিয়ে যায় পাশের একটি বাড়ির কেয়ারটেকার আবু বক্কর। পরে, দুই বোনকে সুকৌশলে ধর্ষণ করে সে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। এমন খবরে আবু বক্কর ওই ভবনের ৬ষ্ট তলায় আত্মগোপনে ছিলো। পরে, পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘন্টার চেষ্টায় তাকে আটক করতে সক্ষম হয়।